হাদীস No#1
হযরত আবু উমামা (রাঃ) বলেন,আমি রাসূলুল্লাহ (সাঃ)কে বলতে শুনেছি,
আমি (রাসূলুল্লাহ) ঘুমিয়ে ছিলাম।
স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল।তারা আমার বাহুদ্বয ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এল।
তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন।
আমি বললাম, আমি তো উঠতে পারব না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব।আমি উপরে উঠলাম।যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম,হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি(রাসূলুল্লাহ) বললাম, এ সব কিসের আওয়াজ?
তারা বলল,এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগি হঠাৎ কিছু লোক দেখতে পেলাম,
যাদেরকে তাদের পায়ের মাংসপেশী দ্বারা ঝুলিয় এবং তাদের মুখের দুই প্রান্ত ছিড়ে ফেলা হয়েছে এবং ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল,যারা ইফতারের সময় হওয়ার আগেই রোযা ভেঙ্গে ফেলে।
-সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ১৯৮৬;
সহীহ ইবনে হিববান, হাদীস : ৭৪৪৮;
সুনানে নাসায়ী কুবরা, হাদীস : ৩২৮৬;
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন