Pages

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

সিয়াম শব্দের তাৎপর্য

                                   সিয়াম শব্দের তাৎপর্য:

অভিধানে সিয়ামের সাধারন অর্থ "বিরতথাকা "৷ আর এ জন্যই কথা বলা থেকে যে বিরত থাকে অর্থাৎ চুপ ও নিস্তব্ধ থাকে তাকে সিয়াম বলা হয় ৷

মহান আল্লাহ মারইয়াম (আ) এর ইতিহাস উল্লেখ করে বলেন,
"(সন্তান ভুমিষ্ট হওয়ার পর)যদি তুমি কাউকে (কোন প্রশ্ন বা কৈফিয়ত করতে) দেখ, তবে তুমি বল আমি দয়াময় আল্লাহর জন্য (কথা বলা থেকে) বিরত থাকার নযর মেনেছি ৷ সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে কথা বলব না " (সূরা: 19 আয়াত: 26)


বলা বাহুল্য, এখানে সাওম এর অর্থ হল কথা বলা থেকে বিরত থাকা ৷


শরিয়তের পরিভাষায়, সাওম বা সিয়াম এর  অর্থ  হল, ফযর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত  পানাহার, স্ত্রী সংঙ্গম ইত্যাদি যাবতীয় রোযা নষ্টকারী কর্ম হতে বিরত থাকার  মাধ্যমে আল্লাহর ইবাদত করা ৷
(আশশারহুল মুমতে: 6/310 পৃষ্টা)


অবশ্যই এই সজ্ঞার অসারতা ও অশ্লিলতা থেকে বিরত থাকাও শামিল রয়েছে ৷


কারন, প্রিয় নবী (সা) বলেছেন,"কেবল পানাহার থেকে বিরত থাকার নামই সিয়াম  নয়,
বরং অসারতা ও অশ্লিলতা থেকে বিরত থাকার নামই হল,আসল সিয়াম ৷

 
সুতরাং যদি তোমাকে কেউ গালাগালি করে অথবা তোমার প্রতি মুর্খতা প্রদর্শন করে,  তাহলে তুমি (তার প্রতিশোধ না নিয়ে) তাকে বল যে আমি রোযা রেখেছি, আমি রোযা রেখেছি ৷"


(হাকেম,মুস্তাদর াক,বায়হাকি, ইবনে খুযাইমা,সহীহ ইবনে হিব্বান, সহিহুল জামেইস সাগীর,আলবানী: 5376)

 
রোযা, আভিধানিক অর্থে সিয়ামের সমার্থকবোধক না হলেও পারিভাষিক  অর্থে ফারসী,উর্দু,হিন ্দি ও
বাংলা ভাষায় সিয়ামের জায়গায় রোযা, শব্দটি ব্যবহার  করা হয় বলেই সাধারন জনসাধারনের  বুঝার
সুবিধার্থে আমিও এই রোযা শব্দটি প্রয়োগ  করলাম ৷ আর এ ব্যবহারে শরিয়তগত  কোন  ক্ষতি নেই।


আমার দেশ আমার অহংকার, 

তার নাম বাংলাদেশ....................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন