শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩
বুধবার, ২১ আগস্ট, ২০১৩
জনৈক মহিলার ইসলাম গ্রহণ
জনৈক মহিলার ইসলাম গ্রহণ
হযরত আবু বকর (র.)বর্ণনা করেন, মক্কা থেকে হিযরত করে মদীনা যাওয়ার পথে আমরা একটি গোত্রের বস্তিতে পৌঁছে এক কুটিরে অবতরণ করলাম। তখন সন্ধা হয়ে গিয়েছে। ঐ কুটিরে এক মহিলা অবস্থান করতেন। সন্ধ্যায় তার পুত্র মেষপাল নিয়ে বাড়িতে ফিরে আসল। তার মা তাকে একটি ছুড়ি দিয়ে বললেন- এই ছুরি ও একটি মেষ নিয়ে পথিক মুছাফিরদের নিকট গিয়ে বল, আপনারা এই মেষটি জবাই করে নিজেদের খওয়ার ব্যবস্থা করুন আর আমাদেরকেও দিন। মহিলার পুত্র ছাগীটি নিয়ে তাদের নিকট পৌঁছলে নবীজি (স.) ছুরিটি ফেরত দিয়ে বললেন, দুধ দহনের জন্য পাত্র নিয়ে আস। বলক বলল, ছাগীটি কম বয়সের। এখনও পাঠার পালে আসে নাই। (অর্থাৎ দুধ দেয়ার সম্ভাবনা নেই) নবীজি (স.) বললেন তুমি গিয়ে পাত্র নিয়ে আস। সে গিয়ে পাত্র নিয়ে আসল। নবীজি (স.) ছাগীটির স্তনে হাত বুলিয়ে দিয়ে দুধ দোহাইতে শুরু করলেন। পাত্রটি দুধে পূর্ণ হয়ে গেলে তা বালকের মায়ের জন্য পাঠিয়ে দিলেন। সে তৃপ্তি সহকারে পান করলে নবীজি (স.) পূনরায় দুধ দোহাইলেন অতপর সফরসঙ্গী গণ পান করলেন। সব শেষে নবীজি (স.) পান করলেন। সেখানে কাফেলা দুই রাত অবস্থান করল। কুটির বাসীরা নবীজি (স·) কে “মোবারক, বরকত ও মঙ্গলময়” হিসেবে আখ্যায়িত করলেন।
ঐ মহিলার মেষপালে বরকত হল এবং সেগুলো বেড়ে অনেক হল। পরবর্তিতে মহিলা তার মেষপালসহ পুত্রকে নিয়ে মদীনায় গেলেন। পুত্র হঠাৎ বলে উঠল-মা! ঐ যে মোবারকময় ব্যক্তির সাথী। মহিলা তৎখনাত হযরত ছিদ্দিকে আকবার (রা.) এর নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহরবান্দা! আপনার সঙ্গী সেই মাহাপুরুষ কে ছিলেন? হযরত আবু বকর (রা.) বললেন, তিনি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স.) । মহিলা বললেন, আমাকে তাঁর নিকট নিয়ে যান। আবু বকর (রা.) তাদেরকে নবীজি (স.) এর নিকট নিয়ে গেলেন। তাঁরা নবীজি (স.) কে কিছু পনির ও গ্রাম্য উপহার সামগ্রী হাদিয়া দিলেন এবং সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। নবীজিও (স.) তাঁদেরকে দাওয়াত খাওয়ালেন এবং পরিধেয় ইত্যাদি উপহার দিলেন।
(বোখারী শরীফ, খঃ ৫ম,পৃঃ ২১৬, অনুবাদ-হামিদিয়া লাইব্রেরী। বিদায়া ওয়ান নেহায়া-৩/পৃঃ১৯২)
Stay with me facebook
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)