Pages

শনিবার, ২০ জুলাই, ২০১৩

About Our country "Bangladesh"

বাংলাদেশ 


বাংলাদেশ  দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র যার আনুষ্ঠানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসানে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান নামে যে দেশটি সৃষ্টি হয়েছিলো, তার পূর্বাঞ্চলীয় প্রদেশ পূর্ব পাকিস্তান শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ খ্রিস্টাব্দে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্র্যপীড়িত বাংলাদেশে বিভিন্ন সময় ঘটেছে দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ; এছাড়াও প্রলম্বিত রাজনৈতিক অস্থিতিশীলতা ও পুনঃপৌনিক সামরিক অভ্যুত্থান এদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। ১৯৯১ খ্রিস্টাব্দে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবার পর থেকে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। 

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। কিন্তু আয়তনের হিসেবে বাংলাদেশ বিশ্বে ৯৩তম; ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। তবে ১৯৭৫ খ্রিস্টাব্দের তুলনায় বাংলাদেশের মাথাপিছু জিডিপি (মূল্যস্ফীতি সমন্বয়কৃত) প্রায় দ্বিগুণ হয়েছে, এবং ১৯৯০-এর শুরুর দিককার তুলনায় দারিদ্র্যহার প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ "পরবর্তী একাদশ" অর্থনীতিসমূহের তালিকায় স্থান করে নিয়েছে। রাজধানী ঢাকাও অন্যান্য শহরের পরিবর্ধন বাংলাদেশের এই উন্নতির চালিকাশক্তিরূপে কাজ করছে। এর কেন্দ্রবিন্দুতে কাজ করেছে একটি উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণীর ত্বরিৎ বিকাশ।

বাংলাদেশের বর্তমান সীমারেখা নির্ধারিত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভাগের সময়, নবগঠিত দেশ পাকিস্তানের পূর্ব অংশ (পূর্ব পাকিস্তান) হিসেবে। দেশটির উত্তর, পূর্ব ও পশ্চিম সীমানায় ভারত ও দক্ষিণ-পূর্ব সীমানায় মায়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর। উল্লেখযোগ্য, বাংলাদেশ ও ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ একত্রে একটি অবিচ্ছিন্ন বাংলাভাষী অঞ্চল গঠন করে যার ঐতিহাসিক নাম “বঙ্গ” বা “বাংলা”। এর পূর্বাংশ বা পূর্ব বাংলা ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ নামীয় পৃথক একটি আধুনিক জাতিরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়।
গঙ্গা-ব্রহ্মপুত্রের উর্বর অববাহিকায় অবস্থিত এই দেশটিতে প্রায় প্রতি বছর মৌসুমী বন্যা হয়; আর ঘূর্ণিঝড়ও খুব সাধারণ ঘটনা। নিম্ন আয়ের এই দেশটির প্রধান সমস্যা পরিব্যাপ্ত দারিদ্র। তবে ২০০৫ খ্রিস্টাব্দের জুলাই মাসে বিশ্বব্যাংকের দেশভিত্তিক তথ্য অনুসারে দেশটি সাক্ষরতা বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে লৈঙ্গিক বৈষম্য দূরীকরণ এবং জনসংখ্যা বৃদ্ধি রোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে বাংলাদেশে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করছে যার মধ্যে রয়েছে পরিব্যাপ্ত রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি, বিশ্বায়নের প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রতিযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলশ্রুতিতে তলিয়ে যাবার শঙ্কা।

এদেশে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ও বিমসটেক-এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া দেশটি জাতিসংঘ, ডব্লিউটিও, ডব্লিউসিও, ওআইসি ও ডি-৮-এর সদস্য।


http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

And

http://en.wikipedia.org/wiki/Bangladesh



আমার দেশ আমার অহংকার, 

তার নাম বাংলাদেশ....................

হাদীসে কুদসী

“কোন মুসলমান যখন ‘লা -ইলাহা ইল্লাল্লাহু‘ (আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই) বলে তখন বাক্যটি আকাশসমূহ ছেদ করে যায়, এমনকি তা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সামনে গিয়ে পৌঁছে।

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তখন বলেন: “স্থির হও”; তখন বাক্যটি বলে, “আমি কি-করে স্থির হব?- যে আমাকে উচ্চারন করেছে, এখনও তাকে মাফ করা হয়নি!”

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তখন বলেন: “আমি তোমাকে এমন লোকের জিহ্বা দিয়ে উচ্চারন করিয়েছি; উচ্চারনের আগেই যাকে মাফ করে দিয়েছি”
[হাদীসে কুদসী]

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

*****অমর বাণী *******02



 *****অমর  বাণী *******
 
আব্রাহাম লিংকন তখন আমেরিকার প্রেসিডেন্ট। নিজের ছেলেকে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত
করার জন্য এক মহিলা তারকাছে আসলেন।

এসে বললেন, ‘এটা আমার দাবি,
এ পদটা আমার ছেলের প্রাপ্য।"

"কেন?

কোন যোগ্যতায় তুমি এ পদটি চাচ্ছো?" ..............লিংকন বললেন।

" আমার দাদা কেসিংটনে যুদ্ধ করেছেন,
আমার চাচা ব্লাডেনসবার্গ যুদ্ধের মাঠ থেকে
পালিয়ে যাননি, আমার দাদা নিউ অরলিয়ান্সে
যুদ্ধ করেছেন আর আমার স্বামী তো মন্টেরিরি
যুদ্ধে মারাই গেলেন।"

ভদ্রমহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে লিংকন বললেন, ‘ম্যাডাম, আমার ধারণা আপনার পুরো পরিবার দেশের জন্য অনেক করেছেন। 

এবার অন্যদের একটু সুযোগ দিন। আপনার দাদা,চাচা,
স্বামী নিশ্চয়ই চাকরী পাওয়ার জন্য যুদ্ধ করেননি?

Coming more..........................................

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

*****অমর বাণী *******01

 *****অমর  বাণী *******

"তুমি পানির মত হতে চেষ্টা কর, যেকিনা নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয়। 
পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে"........... হযরত আলী (রাঃ)

"প্রশংসা না করতে পারলে চুপ করে থাকো- অহেতুক কারো নিন্দা করো না" ...........ওয়েলস এর প্রবাদ

"টাকার গরমে যে ব্যক্তি অহংকার করে
তার সামনে অহংকার করাই বিনয়".
.......................ইমাম গাজ্জালী


"তোমার যদি কোনো সমালোচক না থাকে,
তবে জেনো, তোমার কোনো সাফল্যও নেই"..
....................................ম্যালকম ফ্রোবেস


"চর্চাই সব থেকে বড় শিক্ষক; কেননা চর্চার মাধ্যমেই আমরা আমাদের সব কিছু আয়ত্ত করতে পারি".................................পাব্লিয়াস সাইরাস

"আপনার চিন্তাগুলোকে বিশুদ্ধ পানির চেয়েও পরিষ্কার রাখুন। বিন্দু বিন্দু পানি কনা 
যেমন সমুদ্র তৈরী করে তেমনি ভাবে আপনার চিন্তাগুলো তৈরী করে আপনার চরিত্রকে,
আপনার বিশ্বাসকে" ............................হযরত আলী (রাঃ)

"যার বুদ্ধি নেই- তার থেকে কৃতজ্ঞতা আশা করো না"..................................হযরত আলী (রাঃ)
 
"প্রথা আমাদের নিকট দোলনার মত হাজির হয় এবং সমাধির মত অপসারিত হয়"................................ডেভিড হিউম ।

"মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেকক্ষেত্রেই আড়াল করা প্রশংসাই: মনে রাখবেন মরা কুকুরকে কেউ লাথি মারেনা"................................. ডেল কার্নেগী
 
'আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই"............................................... আলেকজান্ডার
 অমর 

Last কথা :


*****জীবন একটা পাতা, এক দিন ঝড়ে
যাবে, জীবন একটা প্রদীপ, হঠাৎ নিবে যাবে।
জীবন মানে নতুন চাওয়া নতুন কিছু
পাওয়া, সবার মাঝে আলো জ্বালিয়ে হঠাৎ নিবে
যাওয়া।***************
 

ফান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 
@@@@@@@@@@@@@@@@@@ফান@@@@@@@@@@@@@@@@@@

স্বামী,স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর, স্ত্রী কাপড় চোপড়সহ ব্যাগ গোছানো শুরু করল।


স্বামীঃ ব্যাগ গোছাও কেন?

স্ত্রীঃ আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি।

এরপর স্বামীও ব্যাগ গোছানো শুরু করল।

স্ত্রীঃ তুমি আবার কই যাও!!!

স্বামীঃ আমিও আমার মায়ের কাছে চলে যাচ্ছি।


স্ত্রীঃ তাহলে আমাদের এই ৯ টা বাচ্চাকাচ্চা দেখবে কে???

স্বামীঃ তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ,

 fine,

 আমিও আমার মায়ের কাছে যাচ্ছি।

 সেই অনুযায়ী বাচ্চাকাচ্চাদেরও তাদের মায়ের কাছেই যাওয়া উচিত!!!!!!!!!!!!!!!!!