Pages

মুসলিম পরিবারে জন্ম নিলেই কেউ মুসলিম হয়ে যায় না ????

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু


মুসলিম পরিবারে জন্ম নিলেই কেউ মুসলিম হয়ে যায় না। মুসলিম শব্দের অর্থ হল আত্নসর্মপনকারী। পারিভাষিক অর্থেঃ যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মহান প্রতিপালক হিসেবে গ্রহন করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবেনা এবং রাসুলুল্লাহ (সাঃ) এর নির্দেশিত পথে নিজের জীবন চালাবে, হালাল কে হালাল বলে মানবে এবং হারামকে বয়কট করবে, সালাত প্রতিষ্ঠা করবে, রোজা রাখবে, নিসাবের অধিকারী হলে যাকাত আদায় করবে এবং হজ্জে গমন করবে। এইসব গুনাবলীর অধিকারী হলে শুধু তাকেই মুসলিম বলা হয়।"আল্লাহু তায়ালা বলেন - তোমরা প্রকৃত ভীতি সহকারে আল্লাহকে ভয় কর এবং তোমরা "আল্লাহু তায়ালা বলেন - তোমরা প্রকৃত ভীতি সহকারে আল্লাহকে ভয় কর এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না' (সূরা আল ইমরান-১০২)'
মহান আল্লাহুতায়ালা অন্য আয়াতে বলেন- কেউ ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইলে তা কখনও গ্রহণযোগ্যহবে না এবং কেয়ামতের দিন সে হ্মতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।আল কোরআন(আলে ইমরানঃ ৮৫)মহান আল্লাহুতায়ালা আরো বলেন - হে মানুষ! কিসে তোমাকে বিভ্রান্ত করল তোমার এমন মহান প্রভু সম্পর্কে?যিনি তোমাক সৃষ্টি করেছেন, অতঃপর তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুঠাম করেছেন,তারপর তোমাকে সুষম করেছেন। যে আকৃতিতে তিনি চেয়েছেন, তোমাকে গঠনকরেছেন।আল কোরআন(ইনফিতারঃ ৬-৮)মহান আল্লাহুতায়ালা আরো বলেন - যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার উপর জান্নাত হারামকরে দিয়েছেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম।আল কোরআন(আল মায়েদাঃ ৭২অতএব সাবধান এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না,এখন আছি ,আবার চলে যাবো।টাকা বা সম্পদ কেউ দুনিয়া থেকে নিয়ে যাবো না ।আমরা এই দুনিয়া থেকে নিয়ে যাবো বা নিতে এসেছি শুধু ইমান ও আমোল।এতএব ইসলামের বিধীবিধান মত জীবন যাপন করলেই আমরা সফলকাম হব।আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত; রাসুল (সাঃ)বলেছেনঃ যে ব্যক্তি পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন।যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হতে চায় না, আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন।যে ব্যক্তি ধৈর্য্য ধারন করতে চায়, আল্লাহ তাকে ধৈর্য্য দান করেন।ধৈর্য্যের চেয়ে উত্তম ও প্রশস্ত আর কোন কিছু কাউকে দেয়া হয়নি।
আল হাদিস(বুখারী ও মুসলিম)হে আল্লাহ তুমি আমাদের ইমান কে বিদ্ধি করে দেও। আমরা যেন ইসলামের পরিপুর্ন বিধান অনুযায়ি দুনিয়ার জীবন অতিবাহিত করে আখিরাতে জান্নাত লাভ করতে পারি।
আমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন